ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ছবির ক্যাপশন: বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস
ad728

বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ দুটি বাস সার্ভিস। ইতোমধ্যেই বগুড়ার বিআরটিসি বাস ডিপোতে দুটি বাস পৌঁছেছে। বাসের চালক, সুপারভাইজারসহ সব কর্মীই হবেন নারী। নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং গণপরিবহনে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে বাসগুলো নিয়মিত চলাচল শুরু করবে। নতুন এই বাস সার্ভিসের সুনির্দিষ্ট রুট এবং ভাড়া সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাস চলাচলের রুট এবং ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। নির্দেশনা পেলেই বাস দুটি সড়কে নেমে পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তসলিমা নাসরিনের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর ত

তসলিমা নাসরিনের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর ত